কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাই কেউ ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ভাঁসুর অমল মন্ডল পলাতক। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষিপুর গ্রামে। আক্রান্ত স্বামী-স্ত্রী কাজল মন্ডল(৩২) এবং মানসি মন্ডল(২৬) এর হাতে ও আঙুলে কোপ লাগে। রাতেই তাদের ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গত এক বছর ধরে মানসিকে কুপ্রস্তাব দিতো ভাঁসুর অমল মন্ডল বলে অভিযোগ। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠে ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hjC_dRz2FqQ"